উল্লাপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে ২ ভাইস চেয়ারম্যান
১০ মে, ২০২৬ ০৪:১৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে ২ ভাইস চেয়ারম্যান

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১২-০২-২০১৯ ০৮:৩২ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে ২ ভাইস চেয়ারম্যান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জনের মনোয়নপত্র বাতিল করা হয়েছে। এরা হলেন, যথাক্রমে মোজাম্মেল হক ও সুমাইয়া পারভীন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার উজ্জ্বল কুমার রায় জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোজাম্মেল হক। কিন্তু নিয়ম অনুযায়ী ২৫০ জন ভোটারের স্বাক্ষরসম্বলিত কাগজ জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সুমাইয়া পারভীন সলপ ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য। পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনপদত্যাগকারীাতিল হয়ে যায়। আর এতে উল্লাপাড়া উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখন মাত্র একজন করে প্রার্থী রইলেন। এরা হলেন, মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০২-২০১৯ ০৮:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 782 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com