দলীয় মনোনয়ন নিয়েই না ফেরার দেশে আ’লীগ নেতা
১৯ জুন, ২০২৬ ০৫:০২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

দলীয় মনোনয়ন নিয়েই না ফেরার দেশে আ’লীগ নেতা

নিউজরুম
১২-০২-২০১৯ ০৪:১৭ অপরাহ্ন
দলীয় মনোনয়ন নিয়েই না ফেরার দেশে আ’লীগ নেতা

দলীয় মনোনয়ন নিয়ে আর বাড়ি ফিরতে পারলেন না বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আজম খান। উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র হাতে নিয়ে বাড়ি ফেরার পথে আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোরে স্ট্রোক করে মারা যান তিনি।

আজম খানের পরিবার সূত্র জানায়, দুই দিন আগে দলীয় মনোনয়ন নিতে ঢাকায় যান আজম খান। মনোনয়নপত্র হাতে পেয়ে সোমবার গভীর রাতে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। মঙ্গলবার ভোর ৬টার দিকে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় নামার পরেই ব্রেনে স্টোক করেন আজম খান। সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়লে তার নাক এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে।

দ্রুত তাকে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আজম খানের মরদেহ বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসায় রাখা হয়েছে। বাদ জোহর জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পান আজম খান।


নিউজরুম ১২-০২-২০১৯ ০৪:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 576 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com