চৌহালীতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল
৩০ জুন, ২০২৬ ০৯:৪৪ পূর্বাহ্ন

  

চৌহালীতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১১-০২-২০১৯ ০৩:০৮ অপরাহ্ন
চৌহালীতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

চৌহালী  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র উৎসব মুখর পরিবেশে সোমবার দিনভর দাখিল করেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১ জন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থী এবং নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা জেলা রির্টারনিং কর্মকর্তা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রির্টারনিং অফিসার মুহাম্মদ আবু তাহিরের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এরা হলো চৌহালী উপজেলা পরিষদের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক সরকার, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেত্রী প্রাক্তন চেয়ারম্যান মাহফুজা খাতুন, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগেরন মোল্লা বাবুল আক্তার, হুমায়ন কবীর, রেজাউল করিম, আব্দুর রোউফ সিরাজী, কমরুল হায়দার মুন্না, মাসুদ রানা, বিএনপির শহিদুল ইসলাম তালুকদার শহীদ ও সাইফুল ইসলাম। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের নাসরিন আক্তার, রোমানা পারভীন। 

এসময় উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক সরকার জানান,  আমি নির্বাচিত হলে প্রথম কাজ হবে ভাঙ্গন মুক্ত করে মানুষকে আজীবন আতংকের হাত হতে মুক্ত করা। এর পাশাপাশি পাশাপাশি চরাঞ্চলের অবহেলিত মানুষের অতীতেও যেমন পাশে থেকে কাজ করেছি। আগামীতেও অব্যাহত থাকবে।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১১-০২-২০১৯ ০৩:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 947 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com