সলঙ্গায় স্বরস্বতী পূজা অনুষ্ঠিত
০৬ মে, ২০২৬ ০৩:২৯ অপরাহ্ন

  

সলঙ্গায় স্বরস্বতী পূজা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১০-০২-২০১৯ ০৫:৫১ অপরাহ্ন
সলঙ্গায় স্বরস্বতী পূজা অনুষ্ঠিত

সলঙ্গা  প্রতিনিধিঃ বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী শ্রী দেবীর স্বরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে সলঙ্গায় স্বরস্বতী পূজা অুনষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার থানার ৬টি ইউনিয়নের বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আনন্দঘন পরিবেশ ও জাকজমক পূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ স্বরস্বতী পূজা পালিত হয়। পূজার উল্লেখ্যযোগ্য কাজের মধ্যে ছিল পুষ্পাঞ্জলী প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতী, আলোক সজ্জা ইত্যাদি। হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ভক্ত হিন্দু শিক্ষার্থীদের আরাধণার জন্য পূজায় ছিল উপচে পড়া ভীড়। সলঙ্গা অনার্স কলেজ, সলঙ্গা ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভুষালহাটা, বাসুদেবকোল কালী মন্দির, বাজার কালী মন্দির, চৈত্রহাটি জগদ্বিশ্বরী কালী মন্দির, সাহেবগঞ্জ হাইস্কুল, ঘুড়কা হাইস্কুল, ধুবিল মেহমানশাহী কালিবাড়ী কালি মন্দির, ফুলজোড় ডিগ্রী কলেজ, উনুখা পাগলাপীর উচ্চ বিদ্যালয়, ভূইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়, ঘুড়কা উচ্চ বিদ্যালয়, হাটিকুমরুল নবরতœ মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সলংগা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পূজা কমিটির সদস্য প্রিয়ন্তী, অনামিকা, চম্পা, বিথী, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নয়ন কুমার, যুগল হালদার, দুর্জয়, জয় পোদ্দার, সলঙ্গা অনার্স কলেজের প্রিয়া পোদ্দার, সুবর্ণা পোদ্দার, সিথী পোদ্দার ও বাসুদেবকোল কালী মন্দিরের আনন্দ, বিষ্ণ, অন্তরা সহ অনেকেই জানায়, মা স্বরস্বতী বিদ্যা, বাণী ও জ্ঞানের প্রতীক। সত্য, ন্যায় ও সুরের অধিষ্ঠাত্রী তাই আমরা স্বরস্বতী পূজা করি।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১০-০২-২০১৯ ০৫:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 498 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com