শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১০-০২-২০১৯ ০৩:২৩ অপরাহ্ন |
মাসুদ রানা,স্টাফ করেসপন্ডেন্ট,টাঙ্গাইলঃটাঙ্গাইলের নাগরপুরে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে।রবিবার (১০ ফ্রেব্রুয়ারি)দুপুরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ধুবড়িয়া চৌরাস্তায় এ দূর্ঘটনা ঘটে।নিহত মোঃশহিদুল সিকদার(৪২) উপজেলা ধুবড়িয়া গ্রামের শাহী পাড়ার মৃত আহম্মদ সিকদারের ছেলে।
জানা যায়, উপজেলা ধুপড়িয়া থেকে ছেড়ে যাওয়া ভিলেজ লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-০৩০৯)বাসটি ধুবড়িয়া চৌরাস্তায় পৌছলে পথচারী শহিদুল রাস্তা পাড় হওয়ার সময় তাকে চাপা দেয়।এসময় বাসের আঘাতে তার মাথা ফেটে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।পরে এলাকাবাসী এগিয়ে এসে ঘাতক বাস ও এর ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
দূর্ঘনার কথা স্বীকার করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ জানান,ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও এর ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যাবস্হা গ্রহন করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com