আর নয় সড়কে মৃত্যু! কল্যাণ চন্দ্র রায়
১৯ এপ্রিল, ২০২৬ ০৩:২৮ পূর্বাহ্ন

  

আর নয় সড়কে মৃত্যু! কল্যাণ চন্দ্র রায়

নিউজরুম
১০-০২-২০১৯ ১১:৪৩ পূর্বাহ্ন
আর নয় সড়কে মৃত্যু! কল্যাণ চন্দ্র রায়

 প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বেড়েই চলছে সড়কে
পথে নামলেই অজানা শঙ্কা ভর করছে সবাইকে।

এইতো সেদিন দুটি তাজা প্রাণ বিমানবন্দর সড়কে
অকালে ঝড়লো,রক্তের বানে নিমেষে চোখের পলকে।

ওরা ছিলো কলেজ শিক্ষার্থী তরুণ নবীন প্রাণ,
মা-বাবার বুকের ধন সোনালী স্বপ্ন অফুরান।

ওদের প্রাণ হারানোর ঘটনা সবাইকে দিয়েছে নাড়া
কোমলমতি শিশু-কিশর, আন্দোলনে দিয়েছে সাড়া।

আর নয় মৃত্যু পরিবহনকর্মীর অদক্ষতার করণে
আর নয় কোন রক্তের দাগ বাংলার সড়ক অঙ্গনে।

আর নয় কোন হত্যাকান্ড কোনো যানবাহনে
নিরাপদ সড়ক ব্যবস্থা হোক সকল মানুষের জন্যে।


আজ এসো যুবক,বৃদ্ধ এসো সাহসীর দল
তরুণদের পাশে দাড়াও বাড়াও ওদের বাহুবল।।


নিউজরুম ১০-০২-২০১৯ ১১:৪৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 797 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com