শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১০-০২-২০১৯ ০৯:১৬ পূর্বাহ্ন |
নিজস্ব প্রিতিনিধিঃ শাহাজাদপুর থানা পুলিশ। এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এই গৃহবধূর নাম সোনিয়া খাতুন। (২৫) সোনিয়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের উপজেলা পাড়ার বাসিন্দা। তার পিতার নাম শাহ আলম সরকার। শাহাজাদপুর থানা ও সোনিয়ার পরিবার সুত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে সোনিয়া খাতুনের সজ্ঞে শাহাজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শাহাজাহান আকন্দের প্রবাসী ছেলে আবুল কালাম আকন্দের বিয়ে হয়। বিয়ের পর কালাম দেশে ফিরে ভবঘুরে জীবন শুরু করে। সোনিয়ার বড় চাচা ইয়াকুব আলী সরকার অভিযোগ করেন। ব্যবসায় কথা বলে বেশ কয়েকবার আবুল কালাম টাকা নেয়। টাকা দিতে দেরি হলে কালাম প্রায়ই সোনিয়ার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো।সোনিয়ার বড় চাচা ইয়াকুব আলী সরকার আরো জানান গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোনিয়ার শ্বশুরবাড়ি থেকে মোবাইল ফোনে জানানো হয় সোনিয়া গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। এ খবর পেয়ে আমি ও সোনিয়ার বাবা আমার আর এক বড় ভাইকে নিয়ে রাতেই সোনিয়ার বাড়িতে যাই সেখানে দেখতে পাই সোনিয়ার ঘরে নিথর দেহ পড়ে আছে। সোনিয়ার পিতার দাবি তার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। সোনিয়ার সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তান রেখে গেছেন। শাহাজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, লাশ ময়না তদন্তরের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলেই ঘটনার প্রকৃতি কারন জানা যাবে। নিহতের বাবা বাদী হয়ে শাহাজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com