উল্লাপাড়ায় শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা
১০ মে, ২০২৬ ০৫:১৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৯-০২-২০১৯ ০২:৫১ অপরাহ্ন
উল্লাপাড়ায় শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা

রায়হান আলীঃ  শনিবার উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিআরডিবি মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি) এর অতিরিক্ত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপত্বিতে মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোঃ ইউসুফ রেজা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক ফিলিপস্ প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার ২৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কর্মচারী ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-০২-২০১৯ ০২:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 462 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com