কামারখন্দে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা
১২ মে, ২০২৬ ০৮:৪৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

নিউজরুম
০৯-০২-২০১৯ ০২:৪২ অপরাহ্ন
কামারখন্দে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

কামারখন্দ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে গলায় ফাঁস দিয়ে শিল্পী (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শিল্পী উপজেলার ছোটকুড়া গ্রামের আ. হামিদের মেয়ে। শুক্রবার রাত ১১টার দিকে বাড়ী পাশের আম গাছের সাথে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। জানা যায়, শিল্পীর পরিবার শিল্পীর বিয়ে ঠিক করে সেই বিয়েতে শিল্পী অমত জানায়। তারপরও তার পরিবার জোড়পূর্বক বিয়ে পাকা করে। এরই এক পর্যায়ে শুক্রবার রাতে শিল্পী গলায় দড়ি পেচিয়ে আত্মহত্য করে। কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল হাসান জানান, শিল্পীর আত্মহত্যার ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় শনিবার সকালে সুরতহাল করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।


নিউজরুম ০৯-০২-২০১৯ ০২:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1887 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com