কয়েলের আগুনে তাড়াশে কৃষকের বসত বাড়ি সহ ৪ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই
১২ মে, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কয়েলের আগুনে তাড়াশে কৃষকের বসত বাড়ি সহ ৪ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-০২-২০১৯ ০১:৫৪ অপরাহ্ন
কয়েলের আগুনে তাড়াশে কৃষকের বসত বাড়ি সহ ৪ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই

এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশে কয়েলের আগুনে এক কৃষকের বসত বাড়ির ৩টি ঘর সহ প্রায় ৪ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।  শুক্রবার ভোর রাতে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘরগ্রামে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  গ্রামবাসী সুত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত কোবাদ আলীর ছেলে জালাল উদ্দিন রাতে কয়েল জ্বালিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে ভোর রাতে কয়েল থেকে ঘরের রাখা আলনার কাপড়ে আগুন ধরে যায়। এক পর্যায়ে ওই আগুন  সমস্ত বাড়িতে  ছড়িয়ে পড়লে  তার ৩টি ঘর , ঘরে রাখা সরিষা, ধান , চাল , নগদ টাকা, আসবাব পত্র সহ বাড়ির গৃহপালিত ছাগল ও হাঁস Ñমুরগী সহ প্রায় ৪ লাখ টাকা মুল্যের সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। 
পরে গ্রামবাসীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। বিষয়টি মাগুড়াবিনোদ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম নিশ্চিত করেছেন। এদিকে প্রায় ৩ বছর আগে তাড়াশের ফায়ার সাভিসের নির্মান কাজের সকল কিছু সম্পন্ন হওয়ার পরেও সংশ্লিষ্ঠ দপ্তরের উদাশিনতার কারনে ফায়ার সার্ভিস চালু হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ তাড়াশের ফায়ার সার্ভিস চালু থাকলে তাদের অগ্নিকান্ডে এতো ক্ষতির সম্মুখিন হতে হতনা। 

 


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০২-২০১৯ ০১:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 495 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com