ছাত্রলীগ নেতা রিয়াদের মাতার দাফন সম্পর্ণ
১৯ জুন, ২০২৬ ০৪:৫৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ছাত্রলীগ নেতা রিয়াদের মাতার দাফন সম্পর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-০২-২০১৯ ০৬:৪৩ অপরাহ্ন
ছাত্রলীগ নেতা রিয়াদের মাতার দাফন সম্পর্ণ
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদ আহম্মেদের মাতা ও বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের খাসিয়া মিটুয়ানী গ্রামের আলহাজ রকিব উদ্দিন মাষ্টারের স্ত্রী রহিমা বেগমের জানাযা নামাজ সম্পর্ণ হয়েছে। শুক্রবার বিকালে খাসিয় মিটুয়ানী হাফিজিয়া মাদ্রাসায় জানায়া শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পর্ণ করা হয়েছে। বৃহস্পতিবার রিয়াদের মাতা ব্রেন ষ্টোক করলে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া পাঠায়। বিকাল ৫ টার দিকে রিয়াদের মাতা রহিমা বেগম বগুড়া তেসলা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি.........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আওয়ামীলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০২-২০১৯ ০৬:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 869 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com