রায়গঞ্জে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও আরটিএস ডিজিটাল কন্ট্রোল রুমের উদ্বোধন
০৬ মে, ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন

  

রায়গঞ্জে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও আরটিএস ডিজিটাল কন্ট্রোল রুমের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ
০৮-০২-২০১৯ ০৫:২৫ অপরাহ্ন
রায়গঞ্জে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা ও আরটিএস ডিজিটাল কন্ট্রোল রুমের উদ্বোধন

রায়গঞ্জ  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা, পৌর ভবন ও আরটিএস ডিজিটাল কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ। শুক্রবার বেলা ১১টায় নব নির্মিত পৌর ভবন উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আব্দুল্লাহ আল পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খোন্দকার শরিফুল আলম শরিফের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আবু নুর মোহাম্মাদ শামসুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামিমুর রহমান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান প্রমুখ। এর আগে পৌরসভার মেয়র, কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী সহ পৌর আ’লীগ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করেন। পরে এমপি  অধ্যাপক ডা. আব্দুল আজিজ নব নির্মিত রায়গঞ্জ পৌর ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন ঘোষনা করেন। বেলা আড়াইটার দিকে রায়গঞ্জ বাজার চত্বরে আরটিএস ডিজিটাল কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরটিএস ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ধানঘরা ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম। 

 


সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ০৮-০২-২০১৯ ০৫:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 418 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com