শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শফিকুজ্জামান শফির মনোনয়নপত্র উত্তোলন
০৬ মে, ২০২৬ ০৮:০০ অপরাহ্ন

  

শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শফিকুজ্জামান শফির মনোনয়নপত্র উত্তোলন


০৭-০২-২০১৯ ০৭:০৭ অপরাহ্ন
শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শফিকুজ্জামান শফির মনোনয়নপত্র উত্তোলন

শামছুর রহমান শিশির : আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান পদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে উপজেলা জাসদ ও সহযোগী সংগঠনের নেতাকর্র্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ পর্যন্ত চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন। এরা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান ও উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফি। আগামী ১০ মার্চ এ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 


০৭-০২-২০১৯ ০৭:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 545 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com