বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে; ২ জন নিহত
১২ মে, ২০২৬ ০৯:৫৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে; ২ জন নিহত

নিউজরুম
০৭-০২-২০১৯ ০৬:২০ অপরাহ্ন
বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে; ২ জন নিহত

সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার রনবিদ্যা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটি ঢাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুর যাচ্ছিলো। রনবিদ্যা এলাকার বেইলি ব্রিজে ওঠার পরপরই ব্রিজ ভেঙে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যায় ২ জন। আহত ৫ জনকে উদ্ধার করে পাঠানো হয় সদর হাসপাতালে। বেইলি ব্রিজ ভেঙে পড়ায় সুনামগঞ্জের সাথে বিশ্বম্ভরপুর সদর ও তাহেরপুরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।


নিউজরুম ০৭-০২-২০১৯ ০৬:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 387 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com