শ্রীবরদী উপজেলা নির্বাচনে তৃণমূল ভোট এবারো নির্বাচিত হলো খোকা
০৭ মে, ২০২৬ ০৮:৫৩ অপরাহ্ন

  

শ্রীবরদী উপজেলা নির্বাচনে তৃণমূল ভোট এবারো নির্বাচিত হলো খোকা

নিউজরুম
০৭-০২-২০১৯ ০৯:৫৭ পূর্বাহ্ন
শ্রীবরদী উপজেলা নির্বাচনে তৃণমূল ভোট এবারো নির্বাচিত হলো খোকা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থী বাছাইয়ে এবারো তৃণমূল ভোটে নির্বাচিত হলেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফ হোসেন খোকা। বুধবার উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত তৃণমূলের ৩০ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনেও তৃণমূল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হন জেলা আওয়ামীলীগের সদস্য ও খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উৎপল ও স্থানীয় নেতৃবৃন্দ্ব। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীতা মনোনয়নে নানা দিক তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।

পরে আলোচনা সভায় দলের প্রার্থীতা আহ্বান করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান পদে ৮জন প্রার্থীর মধ্যে তৃণমূল ভোটে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৩ জন প্রার্থী। পরে অনুষ্ঠিত হয় তৃণমুলের ভোট। এতে ভোটার সংখ্যা ছিল ৬৭ জন। এর মধ্যে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন আশরাফ হোসেন খোকা। ভাইস চেয়ারম্যান পদে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন উপজেলা আওয়ামীলীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ হিটলার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লাবিনা আক্তার লিমা।


নিউজরুম ০৭-০২-২০১৯ ০৯:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 675 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com