শিরোনামঃ
০৬-০২-২০১৯ ০৬:৫২ অপরাহ্ন |
নিজস্ব প্রতিবেদক : প্রায় ২ মাস কারাভোগের পর আজ বুধবার শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা জজ কোর্টে ইকবাল হোসেন হিরুর আইনজীবী জামিনের আবেদন করলে শুনানী শেষে মাননীয় জজকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করলে কারা কর্তৃপক্ষ সকল প্রক্রিয়া শেষে আজ বুধবার সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেয়। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১১ ডিসেম্বর ৬৭ সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের বিএনপি মনোনিত প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিতের শ্রীফলতলাস্থ বাসভবন থেকে শাহজাদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com