উল্লাপাড়ায় নবম গ্রন্থমেলার প্রস্তুতি সভা
১০ মে, ২০২৬ ০৬:১৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় নবম গ্রন্থমেলার প্রস্তুতি সভা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৬-০২-২০১৯ ০৫:৩৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় নবম গ্রন্থমেলার প্রস্তুতি সভা
উল্লাপাড়া  প্রতিনিধিঃ উল্লাপাড়ায় অমর একুশেল উপলক্ষে ৯ম গ্রন্থমেলা অনুষ্ঠানের এক প্রস্ততি সভা বুধবার উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এতে সভাপত্বিত করেন। সভায় ২১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিন ব্যাপী এই গ্রন্থমেলা আয়োজনে সিদ্ধান্ত গৃহিত হয়। সমাপনী দিনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি. ইমাম প্রধান অথিতি থাকবেন। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম ২১ ফেব্রুয়ারি এ গ্রন্থমেলার উদ্বোধন করবেন। প্রস্তুতি সভায় এ বছর উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেলা মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব হাসান, সরকারী আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানী, পিআইও মাহবুবুর রহমান ভূঁইয়া, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা মাহবুব সরোয়ার বকুল, উল্লাপাড়া শিক্ষক সমিতির সভাপতি গোলাম মওলা, সাংবাদিক কল্যাণ ভৌমিক, জয়নাল আবেদীন জয়, হাফিজুর রহমান বাবলু, রাজু আহমেদ সাহান প্রমুখ বক্তব্য রাখেন।

 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-০২-২০১৯ ০৫:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 487 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com