শিরোনামঃ
অনলাইন নিউজ এডিটর ০৫-০২-২০১৯ ১০:৫৫ অপরাহ্ন |
এনবিএমসি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের 'নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ' এ গ্রাম বাংলার পিঠা উৎসব পালিত হয়েছে।
এক সময়ে গ্রাম বাংলার ঐতিহ্য ছিল নানা ধরণের পিঠা তৈরি করা। প্রাচীন ঐতিহ্য এখনও গ্রাম বাংলায় কিছু কিছু থাকলেও, শহরে নেই বললেই চলে। পূর্বে গ্রাম বাংলায় রাতভর পিঠা তৈরি করে শীতের সকালে আত্মীয় স্বজনদের দাওয়াত করে খাওয়ানো হতো। নানা ধরণের পিঠা তৈরি ও উৎসব হতো প্রতিটি ঘরে ঘরে।সেই হারানো উৎসবকে ফিরিয়ে আনতেই এমন আয়োজন বলে দাবী আয়োজকদের।
সোমবার (৪ জানুয়ারি) দুপুর ৩ টায় মেডিকেল কলেজের ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস. এম. আকরাম হোসেন।
উৎসবে কলেজের ১৬, ১৭ ও ১৮,১৯,২০ তম ব্যাচ এবং বিদেশি (নেপাল এবং ভারতীয়) শিক্ষার্থীরা ৭টি স্টলে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে প্রদর্শন করে। নেপালি শিক্ষার্থীদের স্টলে নানা ধরনের নেপাল পিঠা বিশেষ করে মমো পিঠা ছিল এ উৎসবের অন্যতম আকর্ষণ। ভারতীয়রাও তাদের দেশের পিঠাগুলো তৈরি করে প্রদর্শন করেছে যা অত্যান্ত সুস্বাদু ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দিল্লিকা লাড্ডু, শাহি্ টোস্ট, ঢোকলা, পিস্তা বাদামের ফিরনি। এ পিঠা উৎসবের আয়োজন করে উক্ত কলেজের ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস এম আকরাম হোসেন, অধ্যাপক ডাঃ আলী রশীদ, অধ্যাপক ডাঃ ফখরুল ইসলাম, অধ্যাপক ডাঃ জিল্লুর রহমান, সাচিবের সভাপতি সহকারী অধ্যাপক ডাঃ জহুরুল হক রাজা, কলেজের পরিচালক আরমান আলীসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com