শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০২-২০১৯ ০৩:০৫ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাতক ট্রাক কেড়ে নিল আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের (৪৮) প্রাণ। সে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পাটধারী গ্রামের মৃত মজুর ছেলে। স্থানীয়রা জানায়, তার ছেলে ওমর শরীফ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। বুধবার ৯টার দিকে তার ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে নিজ বাড়ি হতে অটোভ্যান যোগে মহাসড়ক দিয়ে হাটিকুমরুল রোড গোল চত্বরে আসছিল। গোল চত্বরে পাবনা রোড সংলগ্ন চড়িয়া শিকার ব্রীজ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অটোভ্যানে থাকা অজ্ঞাত আরেকজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তি বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি আছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com