শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৫-০২-২০১৯ ১২:৪০ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধিঃ ছেলেকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌছে দিতে ঘাতক ট্রাক কেড়ে নিল আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল (৫০) এর প্রাণ। সে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পাটধারী গ্রামের মৃত মজুর ছেলে। স্থানীয়রা জানায়,মঙ্গলবার ৯ টার দিকে এসএসসি পরীক্ষার্থী ছেলে ওমর শরীফ কে কেন্দ্রে পৌছে দিতে নিজ বাড়ি হতে অটোভ্যান যোগে মহাসড়ক দিয়ে হাটিকুমরুল রোড গোল চত্বরে আসছিল। গোল চত্বরের পাবনা রোড চড়িয়া শিকার ব্রীজ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো ভ্যানকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। অজ্ঞাত নামা আরেক জন গুরুতর আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি আছে।মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com