শিরোনামঃ
নিউজরুম ০৫-০২-২০১৯ ১১:৫৬ পূর্বাহ্ন |
কক্সবাজারের সেন্টমার্টিনে গভীর সাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন ১৪ মাঝিমাল্লা। সোমবার ভোররাতে সাগরে আকস্মিক ঝড় উঠলে ‘এফভি শাহ বদর-২’ নামের ওই ট্রলারটি ডুবে যায়। কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম জানান, সোমবার ভোররাতে সাগরে আকস্মিক ঝড় উঠলে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারটির ২০ মাঝিমাল্লার মধ্যে এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত ও একজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। বাকি ১৪ জন নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া টুলারটি উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com