সিরাজগঞ্জে পৌর শহরে গণশৌচাগার না থাকায় জনজীবনে ভোগান্তি
০১ মে, ২০২৬ ০২:২১ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে পৌর শহরে গণশৌচাগার না থাকায় জনজীবনে ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৪-০২-২০১৯ ০৪:৪৯ অপরাহ্ন
সিরাজগঞ্জে পৌর শহরে গণশৌচাগার না থাকায় জনজীবনে ভোগান্তি

সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জ  গণশৌচাগার না থাকায় জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে তাড়াশ পৌরশহরে। প্রতিদিন হাজারও মানুষ বাধ্য হয়ে যত্রতত্র মলমূত্র ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এতে পৌরশহরের শহরের সৌন্দর্য্য বিনষ্টের পাশাপাশি পরিবেশও দুষিত হচ্ছে। সমস্যাটি পৌরশহরের অন্যতম সমস্যা উল্লেখ করে ভূক্তভোগীরা দ্রুত গণশৌচাগার নির্মাণের দাবি জানিয়েছেন। 
সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, পৌরশহরে বিভিন্ন কাজে আসা অনেক সাধারণ মানুষ গণশৌচাগারের অভাবে বাধ্য হয়ে বিভিন্ন ভবনের চিপায়, দেয়ালে ও রাস্তার আশপাশে মলমূত্র ত্যাগ করে থাকেন। পাশাপাশি গৃহস্থালি, ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালের বর্জ্যও যেখানে সেখানে ফেলা হচ্ছে। মলমূত্র আর বর্জ্যরে গন্ধে পথচারীরা নাকে রুমাল চেপে চলাফেরা করেন। একে যেমন বিনষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য ও পরিবেশ, অন্যদিকে জনজীবনেও চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। 
এবিষয়ে পৌর শহরে কেনাকাটা করতে আসা শিহাব উদ্দিন, ইদ্রিস আলী, আজম আলী, আব্দুল মালেক, আলামিন হোসেন জানান- উপজেলার ২৪৮টি গ্রামের মানুষ চাকরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কেনাকাটাসহ নানা প্রয়োজনে পৌরশহরে আসেন। এ সময় কারো কারো একাধিকবার মলমূত্র ত্যাগ করতে হয়। গণশৌচাগার না থাকায় নিরুপায় হয়ে তারা যেখানে সেখানে বসে পরেন।
ব্যবসায়ী মজনু পারভেজ, আবু সাইদ, প্রবীর সরকার, আব্দুল মানিক ও কামাল হোসেনসহ অনেকেই  জানান- সকাল থেকে রাত অবধি তাদের দোকানেই থাকতে হয়। গণশৌচাগার না থাকায় তারা বেশিরভাগ সময় মলমূত্র চেপে রাখেন। অকুলান হয়ে পড়লে তখনই কেবল দোকান থেকে বের হন। এভাবে দীর্ঘসময় মলমূত্র চেপে রাখায় তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
এদিকে নারী চাকরিজীবী রোকসানা খাতুন, রোকেয়া খাতুন, লিলি পারভিন জানিয়েছেন- তাদের জন্য সমস্যা আরো বেশি। তারা বাড়ি থেকে শহরে আসার সময় পরিমাণের তুলনায় কম পানি পান করেন। এরপরও মলমূত্র ত্যাগের প্রয়োজন হলে বাধ্য হয়ে কাজ ফেলে বাড়ি চলে যান। দিনের পর দিন পানি শূণ্যতায় শারীরিক নানা সমস্যা দেখা দিচ্ছে তাদের। 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইফ্ফাত জাহান বলেন, তাড়াশ পৌরসভার বয়স এখনো এক বছর পূর্ণ হয়নি। ইতিমধ্যে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয়েছে। গণশৌচাগার সমস্যার শিগগিরই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৪-০২-২০১৯ ০৪:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 498 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com