সিরাজগঞ্জ র‌্যাব-১২ তল্লাশী করে ৫৮২ বোতল ফেন্সিডিলসহ ০২ জন গ্রেফতার (ভিডিও সহ)
১০ মে, ২০২৬ ০৬:১৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জ র‌্যাব-১২ তল্লাশী করে ৫৮২ বোতল ফেন্সিডিলসহ ০২ জন গ্রেফতার (ভিডিও সহ)

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৩-০২-২০১৯ ০৪:২০ অপরাহ্ন
সিরাজগঞ্জ র‌্যাব-১২ তল্লাশী করে ৫৮২ বোতল ফেন্সিডিলসহ ০২ জন গ্রেফতার (ভিডিও সহ)

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ  র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান, পিএসসি ও সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী দ্বয়ের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধুসেতু পশ্চিম থানাধীন গোলচত্ত্বর মহাসড়কে বিশেষ চেকপোষ্ট স্থাপন করে বগুড়া হইতে ঢাকাগামী প্রাইভেটকার নং-ঢাকা মেট্রো গ-১১-৭৫৪৭ তল্লাশী করিয়া ৫৮২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল, ০১টি লাল রংয়ের প্রাইভেটকার উদ্ধার করা হয়। প্রাইভেটকারে থাকা আসামী ১। মোঃ সোহেল রানা (২৫), পিতা-মোঃ কামাল হোসেন, সাং-মহিষমারী, থানা-হোমনা, জেলা-কুমিল্লা ও ২। মোঃ দিপু (২০), পিতা-মোঃ সোহেল, সাং-মোহাম্মদপুর কান্দারগাঁও, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধুসেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৩-০২-২০১৯ ০৪:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 509 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com