শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৩-০২-২০১৯ ০৭:১৩ পূর্বাহ্ন |
সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান (৩৬) নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান গাইবান্ধা জেলার মোনহরপুর গ্রামের মজুমদার রহমানের ছেলে। তিনি সেনাবাহিনীর মেডিকেল কোরের সৈনিক। নিহত হওয়ার আগ পর্যন্ত টাঙ্গাইল জেলার ঘাটাইল সেনানিবাসে কর্মরত ছিলেন । হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন,সেনা সার্জেন্ট আতিকুর রহমান গাইবান্ধা থেকে মোটরসাইকেল যোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন । তিনি ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় পৌছলে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com