বেলকুচিতে সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধার শাহাদৎ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
০৭ নভেম্বর, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন

  

বেলকুচিতে সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধার শাহাদৎ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-০২-২০১৯ ১১:১৮ অপরাহ্ন
বেলকুচিতে সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধার শাহাদৎ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধার গাজী শাহাদৎ হোসেনের রাষ্টিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আলহাজ্ব গাজী শাহাদৎ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সে সম্মিলিত সামরিক হসপিটালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থান বৃহস্পতিবার রাতে ইনতেকাল করেন ইন্নানিল্লাহি......... রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুমগ্রাহী ও আত্নীয়স্বজন রেখে গেছেন। শুক্রবার বিকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, বেলকুচি প্রোসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-০২-২০১৯ ১১:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 751 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com