শিরোনামঃ
আব্দুল জলিল ০১-০২-২০১৯ ১০:২৪ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের কাজিপুরে “শহিদ এম মনসুর আলী ভলিবল টুর্নামেন্টে”র শুরু হয়েছে। সোনামুখী নবজাগরণী সংঘ আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নিচ্ছে। শুক্রবার বিকেলে সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও সিনিয়র সহকারি জজ ঠাকুরগাঁ আবু তালেব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হামিদ রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহ আলম মোল্লা, কাজিপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, খেলা পরিচালনা কমিটির সভাপতি ইউনুস উদ্দিন প্রমূখ। উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ ভলিবল টিম ৫০-৪৩ পয়েন্টে বগুড়ার স্কাই ভলিবল টিমকে পরাজিত করে ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com