চৌহালীতে তৃণমূলের ভোটে নৌকার মাঝি হলেন ফারুক সরকার
৩০ জুন, ২০২৬ ০৮:৪৩ পূর্বাহ্ন

  

চৌহালীতে তৃণমূলের ভোটে নৌকার মাঝি হলেন ফারুক সরকার

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০১-০২-২০১৯ ০৪:৫৫ অপরাহ্ন
চৌহালীতে তৃণমূলের ভোটে নৌকার মাঝি হলেন ফারুক সরকার

চৌহালী প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়মীলীগের কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নির্দেশক্রমে প্রতিটি উপজেলায় দলীয় প্রার্থী বাছাইয়ের ধারাবাহিকতায় সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে তৃণমূল নেতাদের ভোটে নৌকার মাঝি হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার।  

শুক্রবার (১ফেব্রুয়ারী) চৌহালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, এম.পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৫ আসনের সাংসদ আলহাজ আব্দুল মমিন মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা আওয়ামীলীগ, এনায়েতপুর থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামীলীগের দপ্তর  সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রার্থী বাছাইয়ের জন্য চেয়ারম্যান পদে ০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ০৭ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৮ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। তৃণমূল নেতাদের ভোটে চেয়ারম্যান পদে মোঃ ফারুক হোসেন সরকার ১১৯ ভোট, মোঃ তাজ উদ্দিন ৯৩ ভোট, ভাইস চেয়ারম্যান পদে মোল্যা মোঃ বাবুল আক্তার ১১৩ ভোট, রেজাউল করিম সরকার ৩৯ ভোট, আব্দুর রউফ সিরাজী ৩৪ ভোট, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার ১০৯ ভোট,  রাফেজা সুলতানা ৩২ ভোট এবং নাজমা ইসলাম ১৭ ভোট পান। 
 
 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০১-০২-২০১৯ ০৪:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 586 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com