রাষ্ট্রীয় পাটকল বন্ধের প্রতিবাদে  রাজশাহীতে বাম জোটের বিক্ষোভ
২৭ এপ্রিল, ২০২৬ ০৭:৫৯ অপরাহ্ন

  

রাষ্ট্রীয় পাটকল বন্ধের প্রতিবাদে  রাজশাহীতে বাম জোটের বিক্ষোভ

নিউজরুম
২০-০৭-২০২০ ০৮:৪২ অপরাহ্ন
রাষ্ট্রীয় পাটকল বন্ধের প্রতিবাদে  রাজশাহীতে বাম জোটের বিক্ষোভ

 কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ১১ টায় রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে বাম গণতান্ত্রিক জোট রাজশাহী জেলার উদ্যোগে একটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে বক্তারা রাষ্ট্রীয় পাটকলগুলো বন্ধ ঘোষণার তীব্র নিন্দা করে বলেন, সরকারের নিজস্ব দুর্নীতি, লুটপাটের এবং ভুলনীতির দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দিয়ে লোকসানের অজুহাতে ২৫টি পাটকল বন্ধ ঘোষণা সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী।

তারা বলেন সরকার যদি দুর্নীতিমুক্তভাবে পাটকলগুলোর যন্ত্রপাতি এবং লোকবলের আধুনিকায়ন করে তাহলেই এটি লাভবান হবে। অথচ, সরকারের এ বিষয়ে কোনো ভূমিকা নেই। বর্তমান বিশ্বব্যাপী মহামারীর সুযোগ নিয়ে সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন কোনোরকম প্রতিবাদ-প্রতিরোধের মুখোমুখি হওয়া ছাড়াই।

সিপিবি রাজশাহী জেলা সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি রাজশাহী জেলা সভাপতি কমরেড এনামুল হক, গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়কারী এডভোকেট মুরাদ মোর্শেদ, বাসদ রাজশাহী জেলা সংগঠক সোহরাব হোসেন প্রমুখ। এছাড়া এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বহুমুখী শ্রমজীবী সমিতি সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।


নিউজরুম ২০-০৭-২০২০ ০৮:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 281 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com