শিরোনামঃ
নিউজরুম ২০-০৭-২০২০ ০৮:৪২ অপরাহ্ন |
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। রবিবার দিবাগত রাতে তারা মারা যান।
করোনায় মারা যাওয়া নারীর নাম আফরোজা বেগম (৫০)। রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় তার বাড়ি। স্বামীর নাম মোখলেসুর রহমান। আর করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক (৬০)। নওগাঁর পোরশা উপজেলায় তার বাড়ি। বাবার নাম ইয়াহিয়া খান।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত আফরোজা বেগম রবিবার হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। রাত আড়াইটার দিকে তিনি মারা গেছেন।
এছাড়া করোনার উপসর্গ নিয়ে আবু বক্কর সিদ্দিক ভর্তি হয়েছিলেন গত ১৭ জুলাই। হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মারা যান। ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, এই দুজনের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়েছে। তাদের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দুটি দাফনের ব্যবস্থা করছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com