রাজশাহীতে একদিনে ১৪৩ জনের করোনা শনাক্ত
২৭ এপ্রিল, ২০২৬ ০৮:০৪ অপরাহ্ন

  

রাজশাহীতে একদিনে ১৪৩ জনের করোনা শনাক্ত

নিউজরুম
২০-০৭-২০২০ ০৮:৪৩ অপরাহ্ন
রাজশাহীতে একদিনে ১৪৩ জনের করোনা শনাক্ত

 একদিনেই রাজশাহী জেলায় ১৪৩ জনের প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। রবিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং রামেক হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। এর মধ্যে রামেক ল্যাবে করোনা শনাক্ত হয়েছে ৯৪ জনের। এছাড়া রামেক হাসপাতালের ল্যাবে আরও ৪৯ জনের করোনা ধরা পড়েছে। সোমবার এ তথ্য প্রকাশ করা হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, সর্বশেষ রবিবার তাদের ল্যাবে ১৮৭ নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৪৯ জনের নমুনায় করোনা ধরা পড়ে।

এদের মধ্যে ১৩ জনের বাড়ি রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায়। এছাড়া জেলার পুঠিয়া উপজেলার ৩ জন, চারঘাটের ১ জন, বাগমারার ১০ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালের ৮ জন, খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের ১ জন এবং রামেক হাসপাতালের ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে রামেক ল্যাবে একইদিন ৯৫ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। এর মধ্যে ৯৪ জনই রাজশাহীর বাসিন্দা।

রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, তাদের ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৯৫টি করোনা পজিটিভ পাওয়া গেছে।

রাজশাহীতে নতুন যে ৯৪ জনের করোনা ধরা পড়েছে তাদের মধ্যে পুঠিয়ার ৫ জন, পবার ৯ জন, তানোরের ৬ জন ও মোহনপুরের ১০ জন রয়েছেন। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজের ১১ জন, রাজশাহী নগরীর ৩১ জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২১ জন এবং র‌্যাব-৫ এর একজনের নমুনায় করোনা ধরা পড়েছে।


নিউজরুম ২০-০৭-২০২০ ০৮:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 281 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com