ইন্টার্ন চিকিৎসকদের সুরক্ষাসামগ্রী দিলেন এমপি বাদশা
২৭ এপ্রিল, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন

  

ইন্টার্ন চিকিৎসকদের সুরক্ষাসামগ্রী দিলেন এমপি বাদশা

নিউজরুম
০৫-০৭-২০২০ ০৭:২৩ অপরাহ্ন
ইন্টার্ন চিকিৎসকদের সুরক্ষাসামগ্রী দিলেন এমপি বাদশা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সুরক্ষাসামগ্রী দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। শনিবার তিনি তাদের কেএন-৯৫ মাস্ক ও ফেইস শিল্প দেন।

শনিবার (৪জুলাই) সকালে রাজশাগী মেডিকেল কলেজে তিনি ইন্টার্ন চিকিৎসকদের হাতে এসব হস্তান্তর করেন। সন্ধানীর রামেক ইউনিট এতে সহযোগিতা করে। সুরক্ষাসামগ্রী হস্তান্তরের সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. বুলবুল হাসান উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী শাখার প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. জয়তু খুরশীদ,স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রামেক শাখার দপ্তর সম্পাদক ডা. তন্ময়, রামেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রুহিন এমদাদ, সন্ধানীর রামেক ইউনিটের সভাপতি ওয়াসিক তুশন, কেন্দ্রীয় প্রতিনিধি ডা. নুরুন নবী আরাফাত, উপদেষ্টা ডা. সৌরভ দেবনাথ হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।


নিউজরুম ০৫-০৭-২০২০ ০৭:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 303 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com