‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার ইউপি চেয়ারম্যান প্রার্থী’
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:১৬ পূর্বাহ্ন

  

‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার ইউপি চেয়ারম্যান প্রার্থী’

নিউজরুম
২৭-০৬-২০২০ ০৯:০৭ অপরাহ্ন
‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার ইউপি চেয়ারম্যান প্রার্থী’

 নাটোরের সিংড়ায় আলম হোসেন নামের এক ইউপি চেয়ারম্যান প্রাথী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দেওয়ায় প্রতিপক্ষরা তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন বলে অভিযোগ করেছেন তিনি। এবিষয়ে সুকাশ ইউপির আগমুরশুন এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

চেয়ারম্যান প্রার্থী আলম হোসেনের অভিযোগ,সুকাশ ইউপির আগমুরশুন মৌজার বড়পুকুড়িয়ার ৩৫২নম্বর দাগের ৫একরের একটি খাস পুকুর জৈনক এক প্রভাবশালী ১৯৯৮সালে আদালতে মামলা দিয়ে জবরদখল রাখে। ২০১০সালে চেয়ারম্যান প্রাথী ও ইউনিয়ন যুবলীগ নেতা আলম হোসেন আদালতে তদবীর করে পুকুরটি দখলমুক্ত করে। ২০১১ সালে সরকারী খাস পুকুর ইজারার নীতিমালা অনুসারে আগমুরশুন বড়পুকুড়িয়া মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে উপজেলা জলমহাল কমিটির কাছ থেকে ইজারা নেন তিনি।

এরপর থেকে প্রতি ৩বছর পর পর সরকারী নীতিমালা অনুসারে পুকুরটি ইজারা নিয়ে পুকুর পাড়ের লোকজনের সমন্ময়ে চাষাবাদ করছেন আলম হোসেন। আগামী ইউপি নির্বাচনে সুকাশ ইউনিয়নে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দেওয়ায় একটি মহল তার সুনাম ক্ষুন্ন করতে ফেসবুকে তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মিথ্যা অপবাদ প্রচার করছেন। এবিষয়ে বৃহস্পতিবার ওই ইউনিয়নের আগমুরশুন বড়পুকুড়িয়া গ্রামের কয়েক শ’ মানুষ মানববন্ধন করে বলে তিনি জানিয়েছেন।


নিউজরুম ২৭-০৬-২০২০ ০৯:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 428 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com