দেশে করোনায় একদিনে আরো ৪০ জনের মৃত্যু
০৪ মে, ২০২৬ ০২:১৮ পূর্বাহ্ন

  

দেশে করোনায় একদিনে আরো ৪০ জনের মৃত্যু

নিউজরুম
২৬-০৬-২০২০ ০২:৪৫ অপরাহ্ন
দেশে করোনায় একদিনে আরো ৪০ জনের মৃত্যু
বাংলাদেশে নতুন করে ৩৮৬৮ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গেছেন ৪০ জন। প্রতিদিনের মতো শুক্রবার স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন ১৬৬১ জন। আর বাংলাদেশে মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে।

নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা।


নিউজরুম ২৬-০৬-২০২০ ০২:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 291 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com