নাটোরে চোরের ছুরিকাঘাতে গৃহকর্তী বৃদ্ধা নিহত
২৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন

  

নাটোরে চোরের ছুরিকাঘাতে গৃহকর্তী বৃদ্ধা নিহত

নিউজরুম
২৬-০৬-২০২০ ১১:৪৫ পূর্বাহ্ন
নাটোরে চোরের ছুরিকাঘাতে গৃহকর্তী বৃদ্ধা নিহত

 নাটোরে চুরি করার সময় দেখে ফেলায় চোরের উপর্যপুরি ছুরিকাঘাতে জাহানারা বেগম (৬৫) নামে বাড়ীর গৃহকর্তী নিহত হয়েছে। বুধবার (২৪জুন) ভোর রাতে এই ঘটনা ঘটে। এঘটনায় প্রতিবেশি সোহান (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (২৪জুন)  রাতের কোন এক সময় চোর শহরের কানাইখালী চেীধুরীবাড়ী এলাকায় মরহুম মাজেদ চৌধুরীর বাড়ির জানালার গ্রিল কেটে চুরি করতে ঢোকে। এসময় মাজেদ চৌধুরী স্ত্রী জাহানারা বেগম চোরকে দেখতে পায়। চোর ঘরের আলমারিতে রাখা স্বর্নালংকার নেয়ার সময় জাহানারা চোরকে পিছন থেকে জাপটে ধরে। এসময় চোর নিজেকে ছাড়িয়ে নিতে জাহানারাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জাহানারার চিৎকারে স্বজন সহ প্রতিবেশীরা ছুটে এসে জাহানারাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী ও সজনদের দেয়া তথ্যের ভিত্তিতে কান্দিভিটা এলাকার সাইফুল ইসলামের ছেলে সোহানকে আটক করে পুলিশ।

এলাকাবাসী ও সজনরা জানায় নিহতের বাড়ির ভাড়াটে ছিল সাইফুল। সেই সুবাদে জাহানারা বাড়ির সবকিছু সোহানের নখদর্পনে ছিল। সোহান বাজে প্রকৃতির। সেই এই চুরি বা হত্যার সাথে জড়িত বলে মনে করছেন তারা।

নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য সোহানকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছ্ েএঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নিউজরুম ২৬-০৬-২০২০ ১১:৪৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 438 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com