সব করোনা-নিষেধাজ্ঞা তুলে নিল আরব আমিরাত
০৪ মে, ২০২৬ ০২:১৮ পূর্বাহ্ন

  

সব করোনা-নিষেধাজ্ঞা তুলে নিল আরব আমিরাত

নিউজরুম
২৫-০৬-২০২০ ১০:৩৫ অপরাহ্ন
সব করোনা-নিষেধাজ্ঞা তুলে নিল আরব আমিরাত

 করোনাভাইরাস সংক্রমণ কমে আসায় সংযুক্ত আরব আমিরাত সরকার তার দেশে আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দেশটির নাগরিকরা মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যেকোনো সময় সব জায়গায় যাতায়াত করতে পারবে।

বুধবার (২৪ জুন)  রাতে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে মিল রেখে জাতীয় জীবাণুমুক্তকরণ কর্মসূচির সমাপ্তির ঘোষণা করেছে দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনার সুপ্রিম কমিটি।

এখন থেকে দিন-রাত যেকোনো সময় চলাচল করতে পারবেন আমিরাতে বসবাসরত সব নাগরিক। অবশ্যই মাস্ক পরে এবং সামাজিক দূরত্বসহ সতর্কতামূলকভাবে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আমিরাত সরকার।

এর আগে দুবাইয়ে রাত ১১টা থেকে সকাল ৬টা এবং আবুধাবিসহ আমিরাতে অন্যান্য প্রদেশে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচলের ওপর নিষেধাজ্ঞা ছিল।

করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত মারা গেছে ৩০৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ১৩৩। আর সুস্থ হয়েছে ৩৪ হাজার ৪০৫ জন।


নিউজরুম ২৫-০৬-২০২০ ১০:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 262 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com