বাঘায় আরো ৬ ভিক্ষুককে পূনর্বাসন
২৬ জুন, ২০২৬ ০১:৪২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বাঘায় আরো ৬ ভিক্ষুককে পূনর্বাসন

নিউজরুম
২৫-০৬-২০২০ ১২:০৬ অপরাহ্ন
বাঘায় আরো ৬ ভিক্ষুককে পূনর্বাসন

 রাজশাহীর বাঘায় আরো ৬ ভিক্ষুককে পূনর্বাসন করা হয়েছে। বুধবার তাদের বেত সামগ্রী, জুতার দোকান, ভ্রাম্যমান মাছের দোকানের সামগ্রী ও ছাগল দিয়ে পূনর্বাসন করা হয়। এ নিয়ে দু’দফায় মোট ১৪ জনকে পূনর্বাসন করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, ডাক্তার রকোনুজ্জামান, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা মনিরুল ইসলাম, আনছার ভিডিবি কর্মকর্তা মিলন কুমার দাস প্রমুখ ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে ভিক্ষুক পূনর্বাসন প্রকল্প বাস্তবায়নের লক্ষে ৫০ জন ভিক্ষককে নিয়ে দু’দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় যারা সাভাবিক জীবনে ফিরতে চান তাদের তালিকা করে পূনর্বাসন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জুন উপজেলার বিভিন্ন এলাকার ৮ জন ভিক্ষুককে ছাগল, শেলাই মেশিন ও কাপড়, মুদি দোকান এবং একজন প্রতিবন্ধীকে ভ্যানগাড়ি দিয়ে পূনর্বাসন কর্যক্রমের উদ্বোধন করা হয়। এ নিয়ে উপজেলায় বুধবার (২৪ জুন) পর্যন্ত ১৪ জনকে পূনর্বাসন করা হলো।


নিউজরুম ২৫-০৬-২০২০ ১২:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 327 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com