রাজশাহীতে করোনা আক্রান্ত ও উপসর্গে একরাতেই চারজনের মৃত্যু
২৮ এপ্রিল, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন

  

রাজশাহীতে করোনা আক্রান্ত ও উপসর্গে একরাতেই চারজনের মৃত্যু

নিউজরুম
২৪-০৬-২০২০ ০৩:০১ অপরাহ্ন
রাজশাহীতে করোনা আক্রান্ত ও উপসর্গে একরাতেই চারজনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই করোনা রোগী মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন।

মঙ্গলবার(২৩জুন) দিবাগত রাতের বিভিন্ন সময় রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মারা যাওয়া দুই কোভিড-১৯ রোগী হলেন- রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকার রফিকুল ইসলামের স্ত্রী নুসরাত সুলতানা নূরী (৩২) এবং পাবনা সদর উপজেলার রামনগর গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে লিয়াকত আলী (৬০)।

উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজন হলেন- পাবনা সদর উপজেলার শালগাড়ি গ্রামের মৃত মনজুর আলীর ছেলে আলতাফ হোসেন (৬২) এবং নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের ওসমান মণ্ডলের স্ত্রী আকলিমা বেগম (৭০)।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে। তবে তাদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে বলা হয়েছে বলেও জানান হাসপাতালের এই কর্মকর্তা।


নিউজরুম ২৪-০৬-২০২০ ০৩:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 304 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com