রাতের অন্ধকারে রাস্তা ঘিরে বাঁশের বেড়া!
২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০৪ অপরাহ্ন

  

রাতের অন্ধকারে রাস্তা ঘিরে বাঁশের বেড়া!

নিউজরুম
২৩-০৬-২০২০ ১১:০২ অপরাহ্ন
রাতের অন্ধকারে রাস্তা ঘিরে বাঁশের বেড়া!
রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম পশ্চিম পাড়া নতুন ব্যাংক কলোনি। এলাকাটিতে ৫০ পরিবারের বসবাস। এলাকাবাসী যে যার মতো রাতে ঘুমাতে যায়। তবে, সকালে উঠে তারা হতভম্ব হয়ে পড়ে। কলোনির প্রবেশ পথ বন্ধ! রাতের আঁধারে কে বা কারা পুরো রাস্তা ঘিরে দিয়েছে বাঁশ দিয়ে।

স্থানীয়রা জানান, রাতে মানুষ রাস্তাটি দিয়ে চলাফেরা করেছে। কিন্তু সকালে উঠেই দেখেন যে রাস্তাটি বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে। এমন কাজে বিপাকে পড়েছে নতুন ব্যাংক কলোনিতে বসবাস করা পরিবারগুলো।

এলাকাবাসী অভিযোগ করে, কে বা কারা শক্রতা করে এমন কাজ করেছে। কলোনি থেকে বাইরে বের হওয়ার পথ ওই রাস্তাটি। রোববার রাতের অন্ধকারে কে বা কারা এমন কাজ করেছে। পরে পুলিশকে জানানো হলে পুলিশ এসে তা ভেঙে দেয়। কিন্তু পরের রাতে আবার রাস্তাটি ঘিরে দেয়া হয়।

এলাকাবাসী আরো অভিযোগ করেন, লকডাউনের নামে কে বা কারা রাস্তাটি দখলের পায়তারা করছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী।


নিউজরুম ২৩-০৬-২০২০ ১১:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 373 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com