পুঠিয়ায় চলন্ত ট্রাকে চুরির সময় তিন চোর আটক
২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০২ অপরাহ্ন

  

পুঠিয়ায় চলন্ত ট্রাকে চুরির সময় তিন চোর আটক

নিউজরুম
২২-০৬-২০২০ ১০:২৪ অপরাহ্ন
পুঠিয়ায় চলন্ত ট্রাকে চুরির সময় তিন চোর আটক
রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ায় মালবাহী চলন্ত ট্রাক থেকে মরিচরে বস্তা চুরি করে নামানোর সময় পিক-অ্যাপ গাড়িসহ তিন জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। রবিবার (২১ জুন) রাত ৩টা দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া তারাপুর টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

আটকৃতরা হলো, পিকঅ্যাপ ড্রাইভার চারঘাট থানার খড়েরবাড়ী সরদার পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে শিমুল হোসেন পলাশ (১৯), বেলপুকুর থানার বেলপুকুর মধ্যপাড়া গ্রামের মোহস্তাকিনের ছেলে রাসেল (১৯) ও একই এলাকার আলমগীর হোসেনের ছেলে আশিক আহম্মেদ (২৪)।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে মালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৫২০১) চট্রগ্রাম যাওয়ার উদ্দেশ্যে আসে। রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় পৗছালে দুই চোর ট্রাকে উঠে এবং তারাপুর টাওয়ারের সামনে গিয়ে ট্রাকের উপরে থাকা মরিচের বস্তা (১৫০কেজি) ফেলতে থাকে।

এমন সময় শিবপুর হাটে অবস্থিত পবা হাইওয়ে পুলিশ টহলদল তা দেখতে পেয়ে তাদের ঘটনাস্থল থেকে পিকঅ্যাপসহ (ঢাকা মেট্রো ন-১৬-৫৪৫১) তিন জনকে আটক করে। সোমবার (২২ জুন) মালবাহী ট্রাকের ড্রাইভার নুরুজ্জামান বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ফাঁড়ি ইনচার্জ জানিয়েছেন।


নিউজরুম ২২-০৬-২০২০ ১০:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 235 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com