শিরোনামঃ
নিউজরুম ২২-০৬-২০২০ ০৪:১৩ অপরাহ্ন |
রাজশাহীর বাগমারায় স্কুলছাত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা গ্রামের আবদুল হালিম (২৪) ও সাব্বির হোসেন (১৯)। তারা এলাকায় বখাটে হিসাবে পরিচিত। পর্ণোগ্রাফি আইনে মামলা দায়েরের পর রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই বখাটেকে গ্রেফতার করে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছেন বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের দেওয়া তথ্য মতে, বাইগাছা গ্রামের বখাটে আবদুল হালিম ও সাব্বির হোসেন একই গ্রামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেন। তাদের প্রস্তাবে রাজি না হলে ছাত্রীকে হেয় প্রতিপন্ন করার জন্য হুমকি দেয় তারা। বখাটেদের প্রস্তাবে রাজি না হলে তারা প্রযুক্তির সাহায্যে ওই ছাত্রীর বিবস্ত্র ছবি তৈরি করে। পরে তা এলাকার পরিচিতিজনদের ম্যাসেনঞ্জারে ছড়িয়ে দেন। এলাকার বিভিন্ন লোকজনের মোবাইলেও ছড়িয়ে পড়ে ছবিটি।
বিষয়টি জানার পর ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ে। রবিবার রাতে ছাত্রী নিজেই বাদী হয়ে দুই বখাটের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ নিজ নিজ বাড়ি থেকে দুই বখাটেকে গ্রেফতার করে। এসময় তাঁদের কাছ থেকে কিছু ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করা হয়। সোমবার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
পরিবার থেকে জানানো হয়েছে, এই ঘটনার পর থেকে ওই স্কুলছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েছে। বখাটেরা ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়া ছাড়াও আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করেছিল বলে তারা অভিযোগ করেছেন। সুবিধা না পেয়ে বিবস্ত্র ছবি তৈরি করে সেগুলো প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, মামলা দায়েরের পরেই পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সোমবার দুপুরে গ্রেফতার দুই বখাটেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com