শিরোনামঃ
নিউজরুম ২২-০৬-২০২০ ০৮:৫১ অপরাহ্ন |
রাজশাহীর জেলায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা জাতীয় বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়ে) প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ এসএমই কৃষক নির্বাচিত হয়েছেন ইবলুল হাসান নামের এক কৃষক। তিনি গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকার বাসিন্দা।
রাজশাহী জেলা কৃষি সম্প্রাসার অধিদপ্তর সেরা এসএমই বীজ (২০১৯) উৎপাদক হিসেবে তাকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী গত ১৪ জুন আয়োজিত সেরা এস এম ই বীজ উৎপাদক কৃষক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক শামছুল হকের সভাপতিত্বেত প্রধান অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক জনাব সুধেন্দ্র নাথ রায়। তিনি শ্রেষ্ঠ কৃষক ইবলুল হাসানের হাতে প্রথম পুরস্কার তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মনজুরুল হক অতিরিক্ত উপ-পরিচালক উম্মে সালমা, গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ও বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তাগন।
গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের মাধ্যমে ইবলুল হাসানকে পেঁয়াজ, সরিষা, মুগ, তিলসহ বেশ কয়েকটি ফসলের বীজ, সার এবং অন্যান্য উপকরণ সরবাহ করা হয়েছিল। এগুলো উপকরণ ব্যবহার করে কৃষক ইবলুল নিজে বীজ উৎপাদন করেন। পরবর্তীতে সেই বীজ তিনি প্যাকেটজাত করে প্রতিবেশী কৃষকদের মাঝে বিক্রয় করেন।
এছাড়াও বীজ প্রক্রিয়াজাত ও প্যাকেট করার জন্য তাকে সেলাই মেশিন, বীজ চালুনি, বীজ সংরক্ষণের প্যাকেট কৃষি অফিস থেকে বিনামূল্যে প্রদান করা হয়েছে। বীজ উৎপাদনে সবসময় কারিগরি সহযোগিতা করেন কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক তার উৎপাদিত বীজ পরীক্ষা করে উন্নতমানের বীজ হিসেবে প্রত্যায়ন করা হয়েছে। তিনি গত বছর তার উৎপাদিত উন্নতমানের বীজ বিক্রয় করে তিন লক্ষাধিক টাকা আয় করেছেন।
রাজশাহী জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক শামছুল হক বলেন, ইবলুল হাসান দক্ষ একজন কৃষক। বীজ উৎপাদনে শ্রেষ্ঠ হয়েছে। বীজ উৎপাদনে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আগামীতে আরো বেশি সহযোগিতা করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com