গোদাগাড়ীর ২৪ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর দেওয়া পাকাঘর
২৬ এপ্রিল, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন

  

গোদাগাড়ীর ২৪ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর দেওয়া পাকাঘর

নিউজরুম
২১-০৬-২০২০ ০৬:০৫ অপরাহ্ন
গোদাগাড়ীর ২৪ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর দেওয়া পাকাঘর

রাজশাহীর গোদাগাড়ীতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের অধীনে দূর্যোগ সহনীয় ২৪ টি গৃহহীন পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাকাঘর।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০১৯-২০ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) কর্মসূচির বিশেষ বরাদ্ধের আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পে গোদাগাড়ী উপজেলায় মোট ২৪ টি হতদরিদ্র অস্বচ্ছল, গৃহহীন, দিনমজুর পরিবারকে প্রধানমন্ত্রীর নির্দেশে দূর্যোগ সহনীয় পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ।

গৃহহীনদের গৃহদান কর্মসূচির অগ্রাধিকার প্রদান, দূর্যোগ ঝুঁকিহ্রাস এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার আমার গ্রাম, আমার শহর অনুযায়ী গ্রামীণ এলাকায় যে সকল দরিদ্র জনগোষ্ঠীর সামান্য জমি বা ভিটা আছে কিন্তু টেকসই ঘর নেই তাদের জন্য ৮০০ বর্গফুটের জায়গায় রান্নাঘর, টয়লেটসহ একটি সেমিপাঁকা টিনশেডের দুই কক্ষ বিশিষ্ট নতুন বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রানালয় ১ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ উপজেলার ৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকার যে সকল ব্যক্তিদের এক থেকে দশ শতাংশ পর্যন্ত জমি আছে, কিন্তু ঘর নেই বা থাকলেও তা বসবাসের অনুপযোগী এমন ২৪ জন ব্যক্তিরাই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

বাড়ি পাওয়া উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের দিনমজুর কৃষক মো. জাহাঙ্গীর বলেন, ‘আমার মাথার উপর অভাবের ভরে রাইতে ঘুমাইতে পারতাম না। শেখের বেটি শেখ হাসিনা এই ঘর দিয়াছে। তাকে যেনা আল্লায় ভাল রাখে। আমি নামাজ পইড়া সব সময় তার জন্য দোয়া করবো’। এদিকে চর আষাড়িয়াদহ ইউনিয়নের স্বামি পরিত্যক্ত সায়েরা বেগম বলেন, আমার মত মানুষ এই চরে কোনদিন আশা করিনি যে পাকা ঘর করতে পারবো। আজ পাকা ঘর পাইয়া অনেক খুশি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে উপজেলায় বাছাই শেষে ২৪ টি অসহায় হতদরিদ্র, দিনমজুর ও গৃহহীন পরিবারকে দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উপজেলার সকল গৃহহীন হতদরিদ্র ও দিনমজুর পরিবারগুলোকে পর্যায়ক্রমে দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণের আওতায় আনা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বাশির জানান, চলিত বছরে এ উপজেলায় ২৪ টি দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে গৃহহীনদের। প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা। এতে রয়েছে রান্নাঘর, টয়লেটসহ সেমিপাঁকা টিনশেডের দুইটি কক্ষ।


নিউজরুম ২১-০৬-২০২০ ০৬:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 310 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com