সাপাহারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই উন্মুক্ত আম-বাজার
২৩ এপ্রিল, ২০২৬ ০৮:৫৯ পূর্বাহ্ন

  

সাপাহারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই উন্মুক্ত আম-বাজার

নিউজরুম
১৯-০৬-২০২০ ১১:১৪ পূর্বাহ্ন
সাপাহারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই উন্মুক্ত আম-বাজার

 নওগাঁর সাপাহারে পুরোদমে আমের বেচা-কেনা বা আম বাণিজ্য ইতোমধ্যেই শুরু হয়েছে। নওগাঁ জেলার এ উপজেলায় প্রচুর পরিমানে রয়েছে আমের সেরা আম্রপলী, হাঁড়ি ভাঙ্গা, ফজলী ও বারী-৪ জাতের আম যা পরিপক্ক হয়ে সরকারী ভাবে বেঁধে দেয়া সময় হতে আমচাষীরা বাজারজাত করতে শুরু করেছে।

সরকারী নিয়মানুযায়ী ১৮ জুন হতে নির্ধারণ করা হয়েছে আম্রপলী বা রুপালী আম নামানোর। সে হিসেবে আমচাষীদের আম নামানো শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার লোকের আগমন ও প্রস্থান শুরু হয়েছে। ঠিক এ মহুর্তে আমবাজারসহ সারা উপজেলায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন করোনা মোকাবেলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনে জোর তৎপরতা শুরু করেছে।
উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জানান, প্রশাসনিকভাবে সাপাহারের আম চাষী আম ব্যাবাসায়ী, হোটেল রেস্তোরা মালিক ও আবাসিক হোটেল মালিকদের নিয়ে দফায় দফায় করোনায় করণীয় সম্পের্কে মিটিং সিটিং করা হয়েছে। প্রতিটি আমের ক্রয় কেন্দ্রের সামনে দুজন করে ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক রাখা, হাত ধোয়ার জন্য হ্যান্ড সেনেটাইজার, সবান রাখার ব্যাবস্থা নিশ্চিত ও মাস্কব্যাবহার করে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা বেচার পরামর্শ প্রদান করা হয়েছে।

সাপাহার থানা প্রশাসনের করণীয় সম্পর্কে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এর সাথে কথা হলে ইতোমধ্যেই তিনিও সকল প্রকার সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসনের সাথে মিল রেখে এক যোগে সকল প্রকার ব্যাবস্থা নেয়ার সিদ্ধান্ত ও গণসচেতনাতা বৃদ্ধির লক্ষে আম চাষী, আমব্যাবসায়ী, বেপারী ও সাধারণ জনগণের করণীয় সম্পর্কে নির্দেশিকা লিফলেট বিতরণের ব্যাবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান।

এছাড়াও সম্প্রতি সাপাহারে স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও পথচারীদের নিকট হতে জরিমানও আদায় করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. রুহুল আমিনের সাথে কথা হলে তিনি জনসচেতনতা বৃদ্ধির পাশা পাশি যে সমস্ত লোকের মাঝে করোনা ভাইরাসের লক্ষণ বা উপসর্গ পাওয়া যাবে তৎক্ষণাত তাকে পরীক্ষাসহ আইসোলেশনে রাখার ব্যাবস্থা করা হবে।

আমব্যাবসায়ী সমিতির সভাপতি কার্তিক সাহা জানান, ইতোমধ্যেই উপজেলা প্রশাসনিকভাবে যাবতীয় করণীয় সম্পর্কে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। সকল আমব্যাবসায়ী নিয়ম কানুন মেনেই আম কেনা-বেচার কাজ বেশ জোরে সোরেই চলছে। সাপাহারে আমচাষীরা দেশের সকল ব্যাপারীদের সেরা আম কেনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।


নিউজরুম ১৯-০৬-২০২০ ১১:১৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 320 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com