শিরোনামঃ
নিউজরুম ১৮-০৬-২০২০ ০৩:১২ অপরাহ্ন |
রাজশাহী নগরীতে মোবাইলের একটি শোরুমের টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যুবক। এসময় তার কাছে থাকা নগদ ৩৫ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বেলা পৌনে একটার সময় নগরীর অলকার মোড়ের কাছে এই ছিনতাইয়ের শিকার হন ভিভো মোবাইল ব্র্যান্ডের শোরুমের এক বিক্রয়কর্মী।
স্থানীয়দের বরাত দিয়ে নগরীর বোয়ালিয়া থানার এসআই মতিন জানান, অলকার মোড়ে অবস্থিত ভিভো শোরুম থেকে একজন কর্মচারী নগদ ৩৫ লাখ টাকা নিয়ে পাশেই অবস্থিত ডাচ বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এসময় রাস্তার উপরে তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভিভো মোবাইল ব্র্যান্ড এর শোরুম এর স্বত্বাধিকারী রিঙ্কু বিষয়টি নিশ্চিত করেছেন।
নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, মৌখিকভাবে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে তদন্তে গেছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com