বাগমারায় করোনা সংকটের শিকার ৬০০জনকে সহায়তা প্রদান
২৬ এপ্রিল, ২০২৬ ০২:১১ অপরাহ্ন

  

বাগমারায় করোনা সংকটের শিকার ৬০০জনকে সহায়তা প্রদান

নিউজরুম
১৫-০৬-২০২০ ১০:৫৭ অপরাহ্ন
বাগমারায় করোনা সংকটের শিকার ৬০০জনকে সহায়তা প্রদান

করোনাকালে সংকটে পড়া রাজশাহীর বাগমারার যোগীপাড়া ইউনিয়নের প্রায় ৬০০ জনের মধ্যে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫জুন) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। সামাজিক দূরত্ব মেনে সুবিধাভোগীদের পালাক্রমে ডেকে এসব সুবিধা দেওয়া হয়। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব আতাউর রহমানসহ সকল ও সদস্য ত্রাণ কমিটির সদস্যরা।

ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের তালিকাভুক্ত সুবিধাভোগীদের আলাদা আলাদা করে ডেকে তাঁদের সহায়তা প্রদান করা হয়। সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে ত্রাণ বিতরণ কার্যক্রম। পপরিষদের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার সকাল থেকে উপস্থিত থেকে কার্যক্রমের তদারকি করেন। তিনি জানান, সামাজিক দূরত্ব মেনে ঝুঁকি নিয়ে ত্রাণ সামগ্রী ও নগদ সহায়তা দেওয়া হয়েছে। ইউনিয়নের ৫৫০জনের মধ্যে ১০ কেজি করে চাল এবং ৩৯জনকে নগদ ৫০০ টাকা দেওয়া হয়।


নিউজরুম ১৫-০৬-২০২০ ১০:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 334 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com