লালপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
২৮ এপ্রিল, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

  

লালপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নিউজরুম
১৫-০৬-২০২০ ১১:০৩ অপরাহ্ন
লালপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নাটোরের লালপুরে পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার মোহরকয়া ও বেরিলাবাড়ী গ্রামে এ পৃথক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মোহরকয়া গ্রামের মো. বাকের আলী (৫৫) ও বেরিলাবাড়ী গ্রামের মো. খোদা বক্সের ছেলে মো. সাইদুল ইসলাম (৩৫)।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি বাংলানিউজকে জানান, দুপুরের দিকে পদ্মা নদীর চর থেকে কৃষি কাজ করে বাড়ি ফেরছিলেন আলী। পথে দিয়াড় শঙ্করপুর এলাকায় বজ্রপাতের গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে লালপুরের পুরাতন ঈশ্বরদী এলাকায় কৃষি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সাইদুলের মৃত্যু হয়।


নিউজরুম ১৫-০৬-২০২০ ১১:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 324 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com