মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০২ অপরাহ্ন

  

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা

নিউজরুম
১৫-০৬-২০২০ ০৬:২৬ অপরাহ্ন
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা

রাজশাহীর বাগমারায় মাদক সেবনে অত্যাচারে অতিষ্ট হয়ে ছেলে সাহেব আলীকে (৪২) পুলিশে ধরিয়ে দিলেন বাবা আব্দুস সালাম।

রবিবার (১৫জুন) পুলিশ মাদকাসক্ত সাহেব আলীকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

পারিবারিক ও আদালত সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের খালগ্রাম গ্রামের আব্দুস সালামের তিন ছেলের মধ্যে সাহেব আলী সবার ছোট। সে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। অতিরিক্ত মদ ও গাঁজা সেবনে আসক্তির কারণে পিতা-মাতাকে সে অস্থির করে তুলে। সে নেশার টাকা আদায় করতে না পেরে পরিবার পরিজনদের বরাবর মারপিট করে।

রবিবার সকাল ১১টার দিকে অতিরিক্ত মদপান করার কারণে মাদকাসক্ত হয়ে বাড়ির লোকজনকে বকাবকি করতে থাকে সাহেব আলী। এতে পিতা আব্দুস সালাম, বড় ছেলে লায়েব আলী ও বুলবুলকে নিয়ে মাদকাসক্ত সাহেব আলীকে দড়ি দিয়ে বেঁধে ধরে উপজেলা সদরে নিয়ে পুলিশের হাতে তুলে দেন।

থানার ওসির নির্দেশে এএসআই ফরিদা মাদকাসক্ত সাহেব আলীকে গ্রেপ্তার করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের সম্মুখীন করা হলে সে নিজের অপরাধ স্বীকার করে। এতে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। ভ্রাম্যমান আদালতে ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।


নিউজরুম ১৫-০৬-২০২০ ০৬:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 287 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com