নওগাঁ সীমান্তে বিএসএফর গুলিতে বাংলাদেশি নিহত
২৯ এপ্রিল, ২০২৬ ০২:২৯ পূর্বাহ্ন

  

নওগাঁ সীমান্তে বিএসএফর গুলিতে বাংলাদেশি নিহত

নিউজরুম
১৫-০৬-২০২০ ০৬:৫৫ অপরাহ্ন
নওগাঁ সীমান্তে বিএসএফর গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুভাস রায় (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) ভোরে নীতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। সুভাস পোরশা উপজেলার তুরিপাড়া গ্রামের বাসিন্দা ভুলু রায়ের ছেলে।

নওগাঁ-১৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে নীতপুর সীমান্তে ভারতীয় গরু আনতে যান একদল বাংলাদেশি রাখাল। এসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুভাস।

ভারতের অভ্যন্তরে এ ঘটনা হওয়ায় সুভাসের মরদেহ বিএসএফর হেফাজতে রয়েছে। এ ঘটনায় আরো কেউ আহত আছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সুভাসের মরদেহ ফেরত আনতে বিএসএফর সঙ্গে পতাকা বৈঠকের আহবান করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা।


নিউজরুম ১৫-০৬-২০২০ ০৬:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 270 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com