শিরোনামঃ
নিউজরুম ১৪-০৬-২০২০ ০২:৫১ অপরাহ্ন |
বগুড়ায় চিকিৎসক পুলিশ সাংবাদিক ও নার্সসহ নতুন ৮৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। শনিবার করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর তিনি এ তথ্য জানান।
ডেপুটি সিভিল সার্জন জানান, শনিবার(১৩জুন) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১৮৮টি নমুনার ফলাফল পাওয়া যায়। যার মধ্যে ৪০টি নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
এছাড়া টিএমএসএস মেডিকেলের ৫০টি নমুনার মধ্যে ২৭টি নমুনা পর ফলাফল পজিটিভ এসেছে। তবে টিএমএসএস থেকে দ্বিতীয় ধাপের আরো ২১টি নমুনার ফলাফল পজিটিভ এসেছে। যেগুলোর বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
নতুন আক্রান্ত ৮৮ জনের মধ্যে ৬৭ জনের বিস্তারিত রয়েছে। এদের মধ্যে ৫০ জন পুরুষ, ১৩ জন নারী ও চারজন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সদরের ৪৪ জন, গাবতলীর আটজন, দুপচাচিয়ার তিনজন, সারিয়াকান্দির দুজন, কাহালুর দুজন, শিবগঞ্জের দুজন, আদমদীঘির একজন ও ধুনটের একজন বাসিন্দা রয়েছেন।
তবে এই ৬৭ জনের মধ্যেও চারজনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের ঠিকানা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
নতুন করে ৮৮ জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৭৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন এবং মারা গেছেন ১৪ জন। ফলে বর্তমানে জেলায় ১১৭৪ জন করোনা রোগী রয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com