শিরোনামঃ
নিউজরুম ১৩-০৬-২০২০ ০৭:৩২ অপরাহ্ন |
সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপির মৃত্যুতে শোকসভা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটি। শনিবার দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে দলীয় কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় বক্তারা বলেন, মোহাম্মদ নাসিম শুধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন না; তিনি ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হয়ে উঠেছিলেন সবার অন্যতম অভিভাবক। তার মৃত্যুতে শুধু আওয়ামী লীগ নয়, ১৪ দল ক্ষতিগ্রস্ত হলো। তার মতো নেতাকে হারিয়ে ১৪ দলের প্রত্যেক নেতাকর্মী শোকাহত।
তারা বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। দেশের জন্য তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সারাজীবন তিনি নিজেকে দেশের মানুষের সেবায় নিয়োজিত রেখেছিলেন। তার প্রতি জাতির ঋণ কোনো দিন শোধ হবার নয়। শোকসভা থেকে মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলির সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু। বক্তব্য দেন- সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য নাজমুল করিম অপু, সদস্য সীতানাথ বণিক, মনিরুজ্জামান মনির, আবদুল খালেক বকুল, অসিত পাল, নগর ছাত্রমৈত্রীর সভাপতি জুয়েল খান, সাধারণ সম্পাদক সম্রাট রায়হান প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com